১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে জাতির জনকের ৯৯তম জন্মদিন পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৭ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। 

রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত মুক্তির মঞ্চে রাজনৈতিক দল, প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়। 

সকাল সাড়ে নয়টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ৯৯ পাউন্ড ওজনের কেককাটা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভা হয়। 

সভায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক, উপজেলা যুবলীগের আহবায়ক শামীম আল মামুন প্রমুখ।  

এর আগে বঙ্গবন্ধুর ৯৯ তম জন্মদিন উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ভাষণ ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

পরে মির্জাপুর উপজেলা শিল্পকলার শিল্পীদের অংশ গ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। 

বাদ যোহর মসজিদ বিশেষ মোনাজত মন্দিরে প্রার্থনা করা হয়। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি