০১:৩৪ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হাসপাতালের ড্রেন থেকে নবজাতক উদ্ধার!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৫ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেন থেকে এক নবজাতক ছেলেকে উদ্ধার করা হয়েছে। তাকে হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে শিশুটির যাবতীয় দেখাশোনা করছে সমাজ সেবা অধিদপ্তর। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা জানান, শুক্রবার সন্ধ্যার দিকে এক নারী পরিচ্ছন্নতাকর্মী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির ওজন হয়েছে মাত্র এক কেজি ৩০০ গ্রাম। এ ধরনের শিশু খুব ঝুঁকিপূর্ণ হয়। তবে আমরা সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি। আইন অনুযায়ী এখন এই শিশুটির দায়-দায়িত্ব সমাজ সেবা অধিদপ্তর নিয়েছে বলে তিনি জানান। 

এ ব্যাপারে টাঙ্গাইল সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, আমরা এই শিশুটির যাবতীয় দেখাশোনা করছি। শিশুটি সুস্থ হয়ে উঠলে আদালতের মাধ্যমে আমরা তাকে ঢাকায় ছোটমনি নিবাসে পাঠিয়ে দেব। শিশুটির শারীরীক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি