১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ইউপি নির্বাচন-২০১৬

নৌকা প্রতীক পোড়ানোর অভিযোগে বিএনপি কর্মীদের বাড়ি-ঘর ভাংচুর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৭ মে ২০১৬ | | ৬৯
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুর ইউনিয়নের বানিয়াফৈরে বিএনপি’র কর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রার্থীর নৌকা প্রতীক, পোস্টার এবং ব্যানার পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে। এর প্রেক্ষিতে উত্তেজিত আওয়ামী লীগের সমর্থকরা বিএনপি’র কর্মীদের বাড়ি-ঘর ভাংচুর করেছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে।

জানা যায়, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোখলেছুর রহমান খান ফরিদের বাড়ির সামনে টাঙানো নৌকা, কয়েকটি পোস্টার এবং ব্যানার বুধবার গভীর রাতে কে বা কারা পুড়িয়ে দেয়। ঘটনাটি জানাজানি হলে পরদিন বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগের সমর্থকরা উত্তেজিত হয়ে একটি মিছিল বের করে।

এসময় একসময়ের বিএনপি নেতা বর্তমানে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক শামসুল হক মাস্টারের নেতৃত্বে স্থানীয় বিএনপি কর্মী শাহাদৎ, রুহুল আমীন, সিরাজ মল্লিক ও মুক্তারের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি’র নেতা-কর্মীরা। গ্রাম জুড়ে বর্তমানে আতঙ্ক বিরাজ করছে।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোখলেছুর রহমান খান বলেন আমার বাড়ির সামনে টাঙানো নৌকা, ব্যানার ও পোস্টার পুড়িয়ে ফেলেছে। বিএনপি সমর্থকদের বাড়ি-ঘরে হামলার বিষয়টি আমার জানা নেই।

বিএনপি মনোনীত প্রার্থী মাছুদুর রহমান বালা বলেন, নৌকা প্রতীক এবং আওয়ামী লীগ প্রার্থীর ব্যানার, পোস্টার কে বা কারা রাতের আধারে পুড়ে ফেলেছে। এ ঘটনায় সন্দেহজনকভাবে বিএনপি’র কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী লীগের লোকজন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালিহাতী থানা পুলিশ। নৌকা প্রতীক পোড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় আওয়ামী লীগ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি