১২:৪৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূমিসেবায় সুশাসন

মধুপুরে ইয়েসদের দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে ভূমিসেবায় সুশাসন নিশ্চিতকরণ ও সাধারণ জনগণের সচেতনতাবৃদ্ধিতে সচেতন নাগরিক কমিটি-সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের উদ্যোগে দুর্নীতিবিরোধী ক্যাম্পেইন হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ ) দিনব্যাপি ‘দুর্নীতির বিরুদ্ধে একসাথে’ এই  প্রতিপাদ্যে উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ জনবহুল স্থানে ইয়েসদেও এ কর্মসূচি পরিচালিত হয়।

মধুপুর পৌর এলকার চাড়ালজানী, অরণখোলা ইউনিয়নের কাকরাইদ, জলছত্র, পঁচিশ মাইল, আউশনারার রামকৃষ্ণবাড়ি, ইদিলপুর ও মোটের বাজারসহ তার সংলগ্ন এলাকায় এই কার্যক্রম পরিচালিত হয়।

ক্যাম্পেইন কর্মসূচিতে  সরকারি দপ্তর থেকে ভূমি সেবা গ্রহণের ক্ষেত্রে একজন নাগরিক হিসেবে নামজারি বাবদ খরচ, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের আবাসিক, অনাবাসিক এবং শিল্প কারখানা বাবদ ভূমি উন্নয়ন করের হার বিষয়ক তথ্য জনগণদের জানানো হয়।

তরুণ  ইয়েসরা জানায়, সঠিক তথ্য না জানার কারণে সাধারণ জনগণের অতিরিক্ত অর্থ ব্যয় যাতে না হয় এবং দুর্নীতির শিকার না হয় এজন্য তাদের এ উদ্যোগ। এসময় তারা  জমি রেজিষ্ট্রি ও নামজারি কীভাবে করতে হয় এবং  আবেদন পত্রের সাথে কী কী প্রয়োজনীয় কাগজ সংযুক্ত করতে হয় সেবিষয়ক লিফলেট সনাকের পক্ষ থেকে ৬ শতাধিক নাগরিকদের মাঝে বিতরণ করা হয়। ইয়েস সদস্যগণ দুর্নীতিবিরোধী শ্লোগান প্রচারসহ ভূমিসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায়  সকলকে সজাগ ও সোচ্চার হওয়ার আহ্বান জানায়। 

ইয়েস দলনেতা মো. হাফিজুর রহমানের নেতৃত্বে ইয়েসরা দুর্নীতিবিরোধী এই ক্যাম্পেইন কর্মসূচিতে অংশগ্রহণ করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি