০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাত্রকে বেত্রাঘাত, প্রধান শিক্ষকের সাজা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৭ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এক মাদরাসার শিক্ষার্থীকে বেত্রাঘাত করে জখম করার অভিযোগে বায়জিদ হোসেন নামের এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ। 

দণ্ডপ্রাপ্ত উপজেলার জামিয়া ওসমানিয়া আরাবিয়া মাদ্রাসা প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন ।

বুধবার (৬ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রধান শিক্ষককে এ দন্ডাদেশ দেন তিনি। দন্ডপ্রাপ্ত প্রধান শিক্ষক বায়জিদ হোসেন নরসিংদি জেলার মনহরদি উপজেলার চর-মান্দুলিয়া গ্রামের সাব্বির হোসেনের ছেলে।

বৃহস্পতিবার (৭ মার্চ) ওই শিক্ষককে জেল খানায় পাঠানো হয়েছে ।

জানা যায়, ৬ মার্চ বুধবার সন্ধ্যায় কালিহাতী উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়া (পোস্ট অফিস সংলগ্ন) মাদ্রাসার নাজেরা বিভাগে অধ্যায়নরত একই উপজেলার চামুরিয়া গ্রামের জোবায়ের হোসেন রাহাত (৯) কে দেখতে আসেন তার বাবা বাবুল হোসেন মিলন। এ সময় ছেলেকে কান্না করতে দেখে কি হয়েছে জানতে চান তিনি। জিজ্ঞাসাবাদে ছেলের কান্নার ঘটনা ও শরীরের বিভিন্ন স্থানে বেত্রাঘাতের অসংখ্য জখমের চিহ্ন দেখতে পান। পরে এ ঘটনায় ক্ষুব্ধ মাদ্রাসা ছাত্র রাহাতের বাবা মিলন ওই প্রধান শিক্ষকের বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

এ অভিযোগের তদন্ত ও ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই প্রধান শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অমিত দেব নাথ জানান, ছাত্র/ছাত্রীদের উপর বর্তমান সরকারের বেত্রাঘাত চালানো নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও উপজেলা সদরের জামিয়া ওসমানিয়া আরাবিয়া মাদ্রাসার নাজেরা বিভাগে অধ্যায়নরত ওই উপজেলার চামুরিয়া গ্রামের জোবায়ের হোসেন রাহাত (৯) নামে এক ছাত্রকে অতিরিক্ত বেত্রাঘাত করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করেন মাদ্রাসার প্রধান শিক্ষক বায়জিদ হোসেন। এ ঘটনায় ক্ষুব্ধ ছাত্রের বাবা প্রধান শিক্ষকের ওই নির্যাতনের বিচার চেয়ে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে ও তদন্তে ছাত্র নির্যাতনের প্রমান পাওয়ায় দন্ডবিধির ১৮৮ ধারায় অভিযুক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক বায়জিদ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। 

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ওই শিক্ষককে বৃহস্পতিবার জেলহাজতে পাঠানো হয়েছে হয়েছে । 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি