০২:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলে নিহত 

নূর আলম, গোপালপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের বেড়াডাকুরি পশ্চিমপাড়া গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেনÑ ঝাওয়াইল ইউনিয়নের বেড়াডাকুরি পশ্চিমপাড়া গ্রামের বাদল মিয়ার স্ত্রীর কল্পনা বেগম (৩০) ও তার ছেলের আকাশ মিয়া (১১)। 
এ ব্যাপারে মঙ্গলবার বিকেলে অপমৃত্যু মামলা হয়েছে। 

মঙ্গলবার রাত ৮টার দিকে গোপালপুর থানার ওসি হাসান আল মামুন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

গোপালপুর থানার এসআই আব্দুল হান্নান বলেন, ঝড়ের কারণে স্যালু মিশিনের পল্লী বিদুতের লাইনের তারের উপর একটি কলাগাছ ভেঙে পড়ে। এতে পল্লী বিদুতের লাইনের তার ছিড়ে গিয়ে নিহতের ঘরের টিনের বেড়ায় পড়ে। এতে ওই বেড়াটুকু বিদ্যুতায়িত হয়ে যায়। কিন্তু পরিবারের কেউ এ ঘটনাটি জানে না। পরে কল্পনা বেগম ঘরের উঠান ঝাড়ু দেয়ার এক পর্যায়ে তিনি ওই বেড়ায় হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। এ সময় মাকে বাঁচাতে গেলে ছেলে আকাশও বিদ্যুৎ পিষ্ট হয়ে পড়েন। ঘটনাস্থলেই তাদের দু’জনেরই মৃত্যু হয়। 

তিনি আরো বলেন, পুলিশ খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে। বিকেলে নিহতদের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা  হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি