১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সংবাদ সম্মেলন

গোপালপুরে অপহৃতের পরিবারকে প্রাণনাশের হুমকির অভিযোগ

কে এম মিঠু, গোপালপুর থেকে | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ মে ২০১৬ | | ৭১
ছবি ঃ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখছেন অপহৃত কিশোরীর বাবা ব্যবসায়ী রাহেদুজ্জামান মুক্তা, পাশে ফেসবুকে পোষ্ট করা ছবি ও বিয়ের কাবিন নামা। -টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের গোপালপুরে এক স্কুল ছাত্রীকে অপহরনের পর আপত্তিকর ছবি ফেসবুকে আপলোড করে বাবা-মাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার গোপালপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন অপহৃতের বাবা।

গোপালপুর পৌর শহরের প্রধান সড়কের বাসিন্দা ব্যবসায়ী রাহেদুজ্জামান মুক্তা লিখিত অভিযোগে জানান, তার দ্বিতীয় কণ্যা সূতি ভি এম পাইলট মডেল হাইস্কুলের দশম শ্রেণীর মেধাবি ছাত্রী নূরে জাহান মিমকে সুন্দর গ্রামের ফজলুল হকের বখাটে পুত্র শুভ মনি অপর তিন জনের সহযোগিতায় গত ১৮ এপ্রিল বাসা থেকে অপহরন করে নিয়ে যায়। গত ২৫ এপ্রিল শুভমনিসহ চারজনকে আসামী করে গোপালপুর থানায় অপহরন মামলা দায়ের হয়।

আসামীদের কেউ কেউ প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ গ্রেফতার করছেন না। আসামীরা প্রতিনিয়ত তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তদন্তকারি কর্মকর্তা আব্দুল হাই আসামীদের গ্রেফতার অথবা ভিক্টিমকে উদ্ধার না করে বাদিকে মামলায় আপোষ হওয়ার চাপ দিচ্ছেন বলে জানান তিনি।

এদিকে আসামী শুভমনি সম্প্রতি তার ফেসবুকে অপহৃত নূরে জাহান মিমের সাথে আপত্তিকর যৌথ ছবি এবং বিয়ের ভূয়া কাবিননামার কপি আপলোড করে বাবা রাহেদজ্জামানের দোয়া চেয়ে পোস্ট দিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

তিনি আরো অভিযোগ করেন, আসামী শুভ মনির ফেসবুকে আপলোড করা ছবি ও কাবিননামা দেখে বখাটের দল প্রতিনিয়ত তাতে অশ্লীল কমান্ড দিচ্ছে। এমনকি এসব পোস্ট দেয়া কমান্ড বাদির বন্ধুবান্ধব ও শুভাকাঙ্খিদের ফেসবুকে বিশেষ কায়দায় পাঠিয়ে শেয়ার করার জন্য আহবান জানানো হচ্ছে। এতে তিনি বিব্রতকর ও লজ্জাজনক অবস্থার মধ্যে পড়েছেন।

থানা পুলিশ কোনো ব্যবস্থা না নেয়ায় তিনি গত বুধবার গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রতিকার প্রার্থনা করেন বলেও উল্লেখ করেন এসময়।

উপজেলা নির্বাহী অফিসার মাসূমুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, একটি নাবালক মেয়েকে অপহরনের পর বখাটেরা ফেসবুকে ছবি আপলোড করে পোস্ট দিয়ে প্রচলিত আইসিটি ধারায় অপরাধ করেছে। অভিযোগ পেয়ে তিনি তদন্তকারি কর্মকর্তাকে আসামীদের গ্রেফতার এবং ভিক্টিমকে উদ্ধার করার নির্দেশ দিয়েছেন বলে জানান।

তদন্তকারি কর্মকর্তা আব্দুল হাই জানান, তিনি মামলায় আপোষ হওয়ার ব্যাপারে বাদিকে চাপ দেননি। আসামী গ্রেফতারের জন্য হাজার হাজার বার অভিযান চালিয়েছেন। এত অভিযানের পরও কেন আসামী গ্রেফতার হলোনা বা ভিক্টিম উদ্ধার হলোনা প্রশ্নে জানান আসামী পালিয়ে থাকলে কিভাবে ধরবো?

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি