০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপজেলা পরিষদ নির্বাচন-2019

সখীপুরে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী ১৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৪ মার্চ ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৫ প্রার্থী তাদের মনোননয়পত্র দাখিল করেছেন। 

এদের মধ্যে চেয়ারম্যান পদে চার জন, ভাইস চেয়ারম্যান পদে ছয় জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচ জন রয়েছে।

এরা হলেন- চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীকে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও প্রয়াত এমপি কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের ছোট ভাই জুলফিকার হায়দার কামাল (লেবু), উপজেলা আওয়ামী লীগের সদস্য বোয়ালী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ মিয়া (অধ্যক্ষ সাঈদ আজাদ) (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম খান (স্বতন্ত্র) এবং বিকল্প ধারা মনোনীত প্রার্থী মো. আবুল হাসেম দুর্জয় (স্বতন্ত্র)।

ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ডিএম শরীফুল ইসলাম শফী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাংবাদিক ফজলুল হক বাপপা, উপজেলা আওয়ামী লীগের সদস্য শিবলী সাদিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল ইসলাম (কাজী বাদল), আওয়ামী লীগ নেতা মো. খলিলুর রহমান এবং জাতীয় পার্টি (জাপা) মনোনিত প্রার্থী মো. আমজাদ হোসেন। 

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার (বেবি বাদশা), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা পারভীন মিনা, জেলা আওয়ামী সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক জাহানারা আক্তার (লুৎফা আনোয়ার), উপজেলা আওয়ামী সাংস্কৃতিক জোটের সদস্য কানিস ফাতেমা বিউটি এবং রওশন আরা আক্তার রিতা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি