০২:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেন মোল্লার ব্যাক্তিগত অর্থায়নে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  

সোমবার (২২ জানুয়ারি ) দুপুরে কালিহাতী থানার গোলঘরে ১২৮ জন গ্রাম পুলিশদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। 

আলহাজ্ব আনোয়ার হোসেন মোল্লা উপস্থিত থেকে উপজেলার ১৩টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার ওই ১২৮ জন গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। 

এসময় তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। এর আগে ভাইস চেয়ারম্যান নির্বাচন করে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম। এবারো জননেত্রী প্রাধনমন্ত্রী শেখ হাসিনা আমাকে আওয়ামী লীগের মনোনয়ন দিলে বিজয়ী হয়ে আপনাদেরকে সাথে  নিয়ে স্মার্ট কালিহাতী গড়বো। এসময় তার সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা শরিফ খান। 

শীতবস্ত্র পেয়ে রায় মোহন, তোফাজ্জলসহ আরও কয়েক জন গ্রাম পুলিশ বলেন,আমরা অনেক খুশি। আমাদের কেও তেমন খোজ রাখেন না। আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা গ্রাম পুলিশদের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাকে ধন্যবাদ জানাচ্ছি। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি