০১:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ওসি’র গাড়িতে বসে অবসরে ফিরলেন কনস্টেবল জাহিদ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১ আগস্ট ২০২১ | |
, টাঙ্গাইল :

দীর্ঘ ৩০ বছর ১ মাস চাকুরি জীবন শেষে অবসরে গেলেন টাঙ্গাইলের সখীপুর থানা পুলিশের কনস্টেবল জাহিদ হাসান। তার সেই বিদায় অনুষ্ঠানটি ব্যতিক্রম ভাবে আয়োজন করে সখীপুর থানা পুলিশ। 

ওই কনস্টেবলের অবসরে যাওয়ার দিনটি স্মরণীয় করে রাখতে ওসির গাড়িটি রঙ বেরংয়ের বেলুন ও ফুল দিয়ে সাজিয়ে বসানো হয় ওসির আসনে। পৌঁছে দেওয়া হয় তার নিজ বাড়ি বাসাইল পশ্চিম পাড়া গ্রামে। 

এর আগে থানার সকল কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে তার হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন ওসি একে সাইদুল হক ভূঁইয়া। 
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওসি তদন্ত  মো. সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, বিআরডিবি‘র ভাইস চেয়ারম্যান ,নিউজ টাঙ্গাইল’র সম্পাদক এম সাইফুল ইসলাম শাফলু, থানার সেকেন্ড অফিসার ওমর ফারুক প্রমুখ।

অবসরে যাওয়া কনস্টেবল জাহিদ বলেন, জীবনে কখনও কল্পনা করিনি এমন সম্মান নিয়ে অবসরে যাব। ব্যতিক্রমী বিদায় অনুষ্ঠান দেখে আমি খুশি হয়েছি। ওসি স্যারসহ সব সহকর্মীকে অসংখ্য ধন্যবাদ।

উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইল পশ্চিমপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে জাহিদ হাসান। ১৯৯১ সালে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। সখীপুর থানায় প্রায় ১ বছর কর্মরত থেকে ৩১ জুলাই শনিবার তিনি অবসরে যান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি