১১:৫৭ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২৯ নভেম্বর হবে বঙ্গবন্ধু রেলসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন বলেছেন, আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নদীর উপর বঙ্গবন্ধু রেল সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। এতে ব্যয় হবে ১৬ হাজার কোটি টাকা। আগামী ২০২৫ সালের মধ্যে এ সেতু নির্মাণের কাজ শেষ হবে। ইতিমধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কাছ থেকে ৪৩১ একর ভূমি অধিগ্রহণ করা হয়েছে।
 
বুধবার(২৮ অক্টোবর)দুপুরে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বন্ধু প্রতিম দেশ জাপানের জাইকার সহযোগীতায় এ রেল সেতু নির্মাণ হবে। বর্তমানে সেতু দিয়ে ২০ কিলোমিটার বেগে রেল চলাচল করছে। ডুয়েল গেজের নতুন সেতু নির্মাণ শেষ ১০০ কিলোমিটার গতিতে রেল চলাচল করতে পারবে। এছাড়াও জয়দেবপুর থেকে ঈশ্বরর্দী পর্যন্ত ডাবল রেল লাইনের প্রকল্প হাতে নেয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন রেল সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক মো.শামছুজ্জামান, পিডি কামারুল আহসাহ, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহিদ উল্লাহসহ বিভিন্ন কর্মকর্তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি