০২:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ৩য় শ্রেণীর ছাত্রী ধর্ষনের চেষ্টা, অভিযুক্ত শিক্ষক আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে ৩য় শ্রেণীর ছাত্রীর ধর্ষনের চেষ্টার অভিযোগে প্রি-ক্যাডেট স্কুলের পরিচালককে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলা সদরের দক্ষিণ বেতডোবার কালিহাতী মডেল প্রি-ক্যাডেট স্কুলে মাসিক পরীক্ষা চলাকালীন দুপুরে ওই ছাত্রীর পরীক্ষা আগে শেষ হওয়ায় নিজ কক্ষে ডেকে নিয়ে পরীক্ষার বিষয়ে কথা বলার সময় শরীরের স্পর্শকাতর অংশে হাত দেয়। পরে ছাত্রীটি কান্না করে দৌড়ে বাড়িতে যাওয়ার সময় পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা এসে অভিযুক্তকে আটকে রাখে, ছাত্রীটি বাড়িতে গিয়ে অভিভাবকদের বললে তারা এসে পুলিশে খবর দিলে বিকাল ৪ টায় প্রাথমিক চিকিৎসা শেষে স্কুলের পরিচালক ও কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সাবেক সহকারী অধ্যাপক অভিযুক্ত ওয়াজেদ আলী খানকে আটক করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানা যায়।

উল্লেখ্য: এঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে ও অভিযুক্ত ওয়াজেদ আলী খানকে এলাকা থেকে বিতাড়িত করার দাবি জানিয়েছেন অনেকে। ইতিপূর্বেও এরকম একাধিক ঘটনায় জেলহাজতে ছিলেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি