০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৪ জনকে একুশে সম্মননা প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে একুশের চেতনায় শিক্ষা, সমাজসেবা ও রাজনীতি এই তিন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চারজনকে সম্মাননা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনারে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা ও কবি বুলবুল খান মাহবুব ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ। পরে চার কৃতি পুরুষকে সম্মননা স্মারক প্রদান করা হয়। তাদের পরিবারের সদস্যরা ওই সম্মাননা স্মারক গ্রহন করেন। 

সম্মননা স্মারকপ্রাপ্তরা হচ্ছেন, সমাজসেবা ও রাজনীতিতে জালাল উদ্দিন আহমেদ (মরণোত্তর), শিক্ষায় (মরণোত্তর) মো. আমীর খসরু ও (মরণোত্তর) জওশন খান এবং রাজনীতিতে (মরণোত্তর) ফজলুল করিম মিঠু। 

এসময় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি