০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সস্ত্রীক করোনা মুক্ত হলেন সাংসদ একাব্বর হোসেন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

অবশেষে করোনা মুক্ত হয়েছেন টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন ও তাঁর স্ত্রী ঝর্ণা হোসেন। 

মঙ্গলবার সন্ধায় এ তথ্য নিশ্চিত করেছেন সাংসদ একাব্বর হোসেনের ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক তাহরীম হোসেন সীমান্ত।

গত ১৯ আগস্ট সাংসদ একাব্বর হোসেনের শরীরের করোনা ভাইরাস শনাক্ত হলে প্রধানমন্ত্রীর পরামর্শে ওই দিন রাতেই তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়। এর দুই দিন আগে সাংসদ একাব্বর হোসেনের স্ত্রী ঝর্ণা হোসেনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তবে তিনি ধানমন্ডীর বাসায় থেকে চিকিৎসা নেন। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে এমপি একাব্বর হোসেন গত দুই সপ্তাহ সিএমইচএ ভর্তি থেকে চিকিৎসা নেন। 

মঙ্গলবার সকালে তিনি ও তাঁর স্ত্রী নমূনা দিলে সন্ধায় তাদের রিপোর্ট নেগেটিভ আসে। এমপি একাব্বর হোসেন ও তাঁর স্ত্রীর করোনা আক্রান্তের খবরে তাঁদের রোগমুক্তি কামনা করে মির্জাপুর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার সাড়ে সাতশ মসজিদে বাদ জু’মা একযুগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এদিকে এমপি একাব্বর হোসেন ও তাঁর স্ত্রী ঝর্ণা হোসেন রোগ মুক্ত হওয়ায় সহযোগিতার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ এই সময়ে বিভিন্ন মসজিদে এবং ব্যক্তিগতভাবে যারা দোয়া করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেছেন তাদের একমাত্র পুত্র তাহরীম হোসেন সীমান্ত ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি