০৯:৫২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ঝাড়ু হাতে সাংসদ পরিবার!

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

ঝাড়ু– হাতে সাংসদ! শুনে অবাক হওয়ার কিছু নেই। হাট-বাজার পরিস্কার করার মধ্যে দিয়ে আগামীতে সুন্দর ও পরিচ্ছন্ন নাগরপুর-দেলদুয়ার উপহার দিতেই স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু তাঁর পুরো পরিবার নিয়ে এ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নামেন। এসময় তাঁর স্ত্রী আরিয়া ইসলাম ও তাঁর কন্যা আনিকা ইসলাম ঝাড়ু হাতে নিয়ে বাজার পরিস্কার করতে নেমে পড়েন।

এমনই চিত্র দেখা গেছে শুক্রবার টাঙ্গাইলের নাগরপুরের গয়হাটায় হাট-বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলাকালে। 

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ও তার পরিবারের সদস্যরা ঝাড়ু হাতে হাট-বাজার পরিস্কার করছেন এমন ছবিও দ্রুত সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও।

এসময় বলেছেন, সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সোনার বাংলা রেখে যেতে চাইলে আমাদের মনকে যেমন পরিস্কার করতে হবে পাশা পাশি আশ পাশের জায়গাগুলির ময়লা আবর্জনা পরিস্কার করতে হবে। 

ব্যবসায়ীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা যদি আমাদের কাজ সঠিকভাবে করি অর্থাৎ যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্টস্থানে ফেলি তাহলে অবশ্যই আমাদের পরিবেশ সুন্দর ও স্বাস্থ্যসম্মত হবে। 

এসময় কেন্দ্রীয় আওয়ামী মুক্তিযোদ্ধালীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ হামিদুর রহমান (ঝন্টু), জেলা আওয়ামীলীগের সদস্য এ্যাডভোকেট দাউদুল ইসলাম দাউদ, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ মোঃ শহিদুল ইসলাম, গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান আসকর, গয়হাটা বাজার বণিক সমিতির সভাপতি মোঃ দেলোয়ার রহমান, সাধারণ সম্পাদক মোঃ আসাদুল হক, গয়হাটা শহীদ শামসুদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রাসেল খান সহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ ঝাড়– হাতে নিয়ে বাজার পরিস্কার করতে তাকে সহায়তা করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি