১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রাক অটোরিক্সা সংঘর্ষে ২ নারী নিহত,শিশুসহ আহত ৫

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর দেড়টার দিকে গারোবাজার-সাগরদিঘী সড়কের গারোবাজার সংলগ্ন মুরাইদ কমিউনিটি ক্লিনিকের কাছে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ অটোতে থাকা আরো ৫যাত্রী। 

সত্যতা নিশ্চিত করেছেন ঘাটাইলের সাঘরদিঘী ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন।

এ ঘটনায় নিহতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ির উপজেলার রুদ্রবয়ড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২২), একই উপজেলার চর ভিন্নপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী করুনা বেগম (৩০)। 

ঘাটাইলের সাঘরদিঘী ফাঁড়ির ইনচার্জ জাকির হোসেন বলেন, পরিবারের সদস্যরা একটি ভাড়া করা সিএনজি চালিত অটোরিক্সাযোগে গাজীপুর থেকে সরিষাবাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় সিএনজিটি গারোবাজার সংলগ্ন মুরাইদ কমিউনিটি ক্লিনিকে কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোতে থাকা করুনা বেগম মারা যান। পরে শিশুসহ ৬জনকে আহতবস্থায় মধুপুর স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় করুনা বেগমের ছোট ভাইয়ের স্ত্রী শাহিনা বেগম মারা যান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি