১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাস্টার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৮ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মাদারিয়া পাড়ায় প্রয়াত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাস্টার ফাউন্ডেশনের আত্মপ্রকাশ ঘটেছে। 

গত ১৬ ফেব্রুয়ারি শনিবার সিংগুরিয়া লোকেরপাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের মাধ্যমে এই সংগঠনের আত্মপ্রকাশ হয়। সেইসাথে রফিকুল ইসলাম মাস্টারের নামে স্মৃতি পরীক্ষার পুরষ্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু।

বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মাস্টার ফাউন্ডেশনের সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকার শহীদ শেখ রাসেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ইনসান আলী, সিংগুরিয়া লোকেরপাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয় গভর্নিং বডির সভাপতি শিল্পপতি লায়ন ইমদাদুল হক, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান শুকুর মামুদ, আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার মো. শাহজাহান, সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম ও শফিউর রহমান মুক্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুর রশিদ সরকার তুলা মিয়া, ভুঞাপুরের লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী সরকার, সিংগুরিয়া লোকেরপাড়া স্যার আব্দুল হালিম গজনবী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আলী আকবর মিয়া, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহবুব আলম চৌধুরী, ভূঞাপুর উপজেলা উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা হাবিবুর রহমান হবি, ঘাটাইল উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুরমুজ আলী তালুকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আনেহলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ শামীম, নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মাসুদ তালুকদার, সিংগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম খায়রুল ইসলাম, আনেহলা ইউনিয়ন যুবলীগের সভাপতি মনিরুজ্জামান মনির, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল হালিম সরকার, আব্দুল লতিফ মিয়া, হারুন অর রশিদ প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন। ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন এলাকাবাসী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি