০২:৩৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ

বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের বিদ্যালয়ের জায়গা জোরপূর্বক দখলের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষার্থীরা। 

বুধবার টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় সুইড টাঙ্গাইল শাখার ভূমি অবমুক্ত করার দাবিতে ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন ও  প্রতিবাদ সমাবেশে ভূমিদস্যু মতিয়ার রহমানের কড়ালগ্রাস থেকে বিদ্যালয়ের জায়গা অবমুক্ত করার দাবিতে বক্তব্য রাখেনÑ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিলুফা আক্তার, বিদ্যালয় কমিটির সদস্য মহিদুর রহমান, অভিভাবক সদস্য সৈয়দ আব্দুর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, যতক্ষন পর্যন্ত আমাদের বিদ্যালয়ের জায়গা অবমুক্ত করা না হবে আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি পালন করে যাবো। আমরা প্রধানমন্ত্রীর কাছে এই ভূমিদস্যুর বিচার চাই।

এ সময় টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

পরে তারা জেলা প্রশাসকের বরাবর স্মারকলিপি প্রধান করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি