০২:৫৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

জেলা পরিষদের অর্থায়নে জেলা পরিষদ সদস্য হামীম কায়েস বিপ্লবের সার্বিক তত্বাবধায়নে টাঙ্গাইলের নাগরপুরের নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। 

উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ভক্ত গোপাল রাজবংশী পিন্টু ও শাহিনুর রহমান শাহীন মঙ্গলবার (১৪ই এপ্রিল) দিনভর উপজেলার সহবতপুর ও ভারড়া ইউনিয়নের ১২০ জন নি¤œ আয়ের মানুষ এবং দুস্থঃ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে এ খাদ্য সামগ্রী পৌছে দেন।

বিতরন করা খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, আলু, ডাল, তেল, পিয়াজ আর করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক। 

এ সময় ভক্ত গোপাল রাজবংশী পিন্টু বলেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের এই দুঃসময়ে নিজেদের সমর্থ অনুযায়ী নি¤œ আয় ও দিনমজুরদের পাশে দাড়িয়েছি আমরা। আমরা নিজস্ব অর্থায়ন ও প্রচেষ্টায় এর আগে খাদ্য সামগ্রী বিতরণ করেছি। 

এবার আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন জেলা পরিষদ সদস্য হামীম কায়েস বিপ্লব ভাই। তিনি জেলা পরিষদের মাধ্যমে এ সকল কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন।

এ সময় খাদ্য বিতরণ কাজে সহযোগিতা করেন উপজেলা যুবলীগের সদস্য রাম প্রসাদ সাহা, মো. সিরাজুল ইসলাম, মো.দুলাল মিয়া, সহবতপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক উজ্জ্বল সরকার, যুগ্ম আহবায়ক বাবুল হোসেন, ভারড়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক গোবিন্দ সূত্রধর, যুগ্ম আহবায়ক মো.মজিবর মিয়া, সাব্বির হোসেন, শহীদুল হোসেন, মশিউর রহমান রুবেল প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি