১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাবেক এমপি খন্দকার আসাদুজ্জামানের জন্য মসজিদে মসজিদে দোয়া

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-২ (ভ‚ঞাপুর-গোপালপুর) আসনের সাবেক সাংসদ, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা, বাংলাদেশ সরকারের প্রথম অর্থ সচিব ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আসাদুজ্জামান রুহের মাগফেরাত কামনায় তার নির্বাচনী এলাকায় একযোগে সকল মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

শুক্রবার (০১ মে) গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় বিভিন্ন ইউনিয়নের ও বিভিন্ন ওয়ার্ডের সকল মসজিদে একযোগে জুম্মায় নামাজের সময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন এবং  ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দসহ এলাকার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

এতে স্ব স্ব মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইমাম ও খতিবরা।

উল্লেখ্য, সাবেক সাংসদ খন্দকার  আসাদুজ্জামান গত ২৫ এপ্রিল বিকালে ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী কুলসুম জামান ও ছেলে বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক খন্দকার মশিউজ্জামান রোমেল, মেয়ে টাঙ্গাইলের সংরক্ষিত মহিলা এমপি অপরাজিতা হক ও তামান্না জামান হকসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এছাড়া তিনি বেসরকারি ৭১ টেলিভিশন মালিক মোজাম্মেল হক বাবু ও কমিউনিটি ব্যাংকের এমডি মাসিহ্উল হক চৌধুরী নাদিম শশুর।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি