১০:২৬ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে কোকো’র ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৪ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

বিএনপি'র প্রতিষ্ঠাতা ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো'র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রোববার (২৪ জানুয়ারি) দিবসটি পালন উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপির উদ্যোগে শহরের হোটেল ঝাউবনে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আলোচনা সভায় মরহুমের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ছাইদুল হক ছাদু. সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল. জেলা বিএনপি'র সহ সভাপতি ও টাংগাইল পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী মাহমুদুল হক সানু।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সহ সভাপতি আতাউর রহমান জিন্নাহ্, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম. আনিসুর রহমান আনিস. যুগ্ম সম্পাদক খন্দকার রাসেদুল আলম রাসেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী. শফিকুর রহমান শফিক, প্রচার সম্পাদক ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এ কে মনিরুল হক ভিপি মুনীর, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সালেহ্ মোঃ শাফী ইথেন, যুগ্ম-সম্পাদক ভিপি নুরুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম, মৎস্যজীবি দলের সদস্য সচিব মোস্তফা কামাল, শ্রমিক দলের সিনিঃ সহ সভাপতি আবু সাঈদ, জাসাসের সাধারণ সম্পাদক বাবু পাভেলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংযোগি সংগঠণের নেতাকর্মীরা।

আলোচনা শেষে মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকো'র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করাসহ বেগম খালেদা জিয়া. ভারঃ চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু আর টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে মেয়রপ্রার্থী মাহমুদুল হক সানুর বিজয়ের জন্য দোয়া প্রার্থনা করে মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব কাজী আঃ হাই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি