০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল পুলিশ!

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২০ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ডাকাতির চেষ্টাকালে পুলিশের এক উপপরিদর্শকসহ পাঁচজনকে আটক করে স্থানীয় জনতা। 

শনিবার (১৯ জানুয়ারি) রাত দুইটার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের গেড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। পরে মির্জাপুর থানার পরিদর্শক তদন্ত মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
জনতার হাতে আটক হওয়া ব্যক্তিরা হলেন-এসআই সোহেল কদ্দুছ, রংপুর জেলার শহিদুর রহমান ও সাইদুল ইসলাম, বহুরিয়া ইউনিয়নের কোর্টবহুরিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে আনোয়ার হোসেন, মীর দেওহাটা গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে ফিরোজ মিয়া।

জানা গেছে, শনিবার রাত আনুমানিক দুইটার দিকে সাদা পোশাকে মির্জাপুর থানার উপপরিদর্শক সোহেল কদ্দুছের নেতৃত্বে ৭/৮ জন যুবক গেড়ামারা গ্রামের আলমাছ মিয়ার বাড়িতে গিয়ে দরজা খুলতে বলে। বাড়ির মালিক দরজা না খুলে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পুলিশ পরিচয় দেন। বাড়ির মালিকের সন্দেহ হলে তিনি ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। চিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে এসে তাদের ঘেরাও করে আটক করেন। এ সময় সেখান থেকে দুই যুবক পালিয়ে গেলেও এসআই সোহেল কদ্দুছসহ পাঁচজনকে আটক করে গ্রামবাসী।
 
বাড়ির মালিক আলমাছ মিয়া জানান, গভীর রাতে দরজায় ধাক্কা দেয়ার পর আমরা আতঙ্কিত হয়ে উঠি। পুলিশ পরিচয় দিলেও তাদের দেখে পুলিশ মনে না হওয়ায় তিনিসহ পরিবারের লোকজন চিৎকার করতে থাকেন। পরে গ্রামবাসী এসে তাদের ধরে ফেলেন। 

মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক জানান, এসআই সোহেল কদ্দুছের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্মকর্তার কাছে লিখিতভাবে জানানো হবে। 

আটককৃত অন্যদের বিষয়ে যথাযথ আইনী ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি