০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভাইয়ের পরে এবার খুন হলেন নুরু মাস্টার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৯ জুন ২০১৬ | | ১৫৪
প্রতীকি।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে র্পূব শত্রুতার জের ধরে ভাইয়ের পরে এবার খুন হলেন নুরু মাষ্টার।

মঙ্গলবার রাতে উপজেলার আজগানা ইউনিয়নের বেলতৈল উত্তরপাড়া গ্রামে অবসরপ্রাপ্ত এই শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে র্দুবৃত্তরা।

একই কারণে দীর্ঘদিন পরে র্দুবত্তদের হাতে তিনিও খুন হয়েছেন বলে দাবি করেছেন নিহতের ভাতিজা শাজাহান মিয়া।

পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নুরু মাস্টার একাই বাড়ীতে ছিলেন। র্দুবৃত্তরা ঘরের টিনের বেড়া কেটে ঢুকে তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

সকালে নিহতের স্ত্রী বাড়িতে এসে ঘরের দরজা বন্ধ এবং টিনের বড়ো কাটা দেখতে পায়। পরে ঘরে প্রবেশ করে স্বামী নুরু মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে।

পরে খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

নিহত নুরু মাস্টারের ভাতিজা শাজাহান মিয়া জানান, তার আরেক চাচা মোয়াজ্জেম হোসেনকে ১৫ বছর আগে র্দুবৃত্তরা হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছিল। এবারও একই কায়দায় র্পূব শত্রুতার জের ধরেই আরেক চাচাকে হত্যা করা হলো বলে তিনি দাবি করেন।

তিনি এই হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) তুহিন খান বলেন, তদন্ত সাপেক্ষে খুনিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি