১১:১৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সখীপুর- সীডস্টোর সড়ক

বেইলী সেতুর পাটাতন ভেঙে জন দুর্ভোগ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৩ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুর-বাটাজোর সড়কে কীর্ত্তনখোলা ধুমখালি এলাকায় বেইলী সেতুর পাটাতন ভেঙে গত দুই সপ্তাহ ধরে সকল ধরনের ভারী যানবাহন চলাচল প্রায় সম্পূর্ণ বন্ধ রয়েছে। গত দুই সপ্তাহ আগে একটি মালবাহী ট্রাকের চাপে জরাজীর্ণ ওই সেতুর পাটাতন ভেঙে দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারী।

জানা যায়, সখীপুর সদর থেকে সীডস্টোর হয়ে ময়মনসিংহের ভালুকা, গফরগাঁও, গাজীপুরের শ্রীপুর ও মাওনা যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক এটি। এছাড়াও সখীপুর সদর থেকে রাজধানী শহর ঢাকা যাতায়াতের বিকল্প সড়কও এটি। 

প্রতিদিন ওই সড়কে মালবাহী ট্রাক, পিকআপ, প্রাইভেট, মাইক্রোবাসসহ প্রায় হাজার খানেক সিএনজি চালিত অটোরিকশা চলাচল করে থাকে। সেতুটি ভেঙে পড়ায় ওইসব এলাকার পন্যবাহী ট্রাক, পিকআপ ও যাতায়াতে দুর্ভোগের শিকার হচ্ছেন ব্যবসায়ী ও সাধারণ লোকজন।

ওই সড়কে নিয়মিত চলাচলকারী আমিনুল ইসলাম বলেন, প্রায় ২০-২৫ বছর আগে কীত্তণখোলা ধুমখালি এলাকায় ওই ব্রিজটি নির্মিত হয়েছে। গত ২/৩ বছর ধরে সেটুটির অবস্থা খুবই জরাজীর্ণ। বছরে ২/৩ বার সেটুটির মেরামত করতে হয় । শিগগিরই বেইলি সেতুর পরিবর্তে পাকা ব্রিজ নির্মাণ করা না হলে যে কোনো মুহুর্তে প্রাণহাণির মত ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।’

স্থানীয় সরকার প্রকৌশল (এলজিইডি) এর উপজেলা কর্মকর্তা কাজী ফাহাদ কুদ্দুস বলেন, ওই ব্রিজটি ভেঙ্গে একটি নতুন ব্রিজ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রকল্প পাঠানো হয়েছে। আশা করছি, জুন মাসের মধ্যেই অনুমোদন পাব। চলাচল স্বাভাবিক করতে শিগগিরই সেতুর ভেঙে যাওয়া পাটাতনটি সংস্কার করে দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করা হবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি