১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা সংকটে পত্রিকার হকারের মানব সেবা 

এস. এম শহীদ | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৯ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

ফজরের নামাজ আদায় করে ভোরে বাসস্ট্যান্ডে এসে সকাল থেকে দুপুর পর্যন্ত পাঠকের কাছে পত্রিকা পৌছনো তার নিত্যদিনের কাজ। বাড়তি কিছু রোজগার করার আশায় আগে ভ্যানরিক্সা চালাতেন। বিশেষ কারণে রিক্সাটি তিনি বিক্রি করে দিয়েছেন। করোনা সংকটের এই ঝুঁকির মধ্যে ওই বাড়তি সময়টাকে তিনি বেছে নিয়েছেন মানব সেবা হিসেবে। 

বাড়ির সামনের রাস্তা দিয়ে যাওয়া পথচারী ও ছোটখাটো যানবাহনে জীবানুনাশক স্প্রে ছিটানো, সাবান পানিতে হাত ধোয়ার কাজ করে যাচ্ছেন। মৌখিকভাবে সচেতন করছেন। একদম নিজের টাকায় কেনা সাবান, জীবানুনাশক দিয়ে করোনা সংকটের সময়ে এ রকম কাজে তাকে ছেলেসহ স্থানীয় কিশোর কিশোরীরা সহয়তা করছে। 

দুইদিন আগেও একজন সংবাদপত্র সেবক হিসেবে নিজের পরিবারের জন্য প্রশাসনের কাছ থেকে পাওয়া সহায়তা গ্রহণ করা এই মানব দরদি মানুষটির নাম শহিদুল ইসলাম ওরফে সহিদ মুন্সি। 

টাঙ্গাইলের মধুপুর উপজেলার গোলাবাড়ী ইউনিয়নের এক সময়কার বাসিন্দা সহিদ মুন্সি এখন মধুপুর পৌর এলাকার কাইতকাই  গ্রামের নাগরিক। বাবা সাহেব আলী গত হয়েছেন বেশ আগে। চার সদস্যের সংসারে তিনিই একমাত্র আয় উপার্জনকারী।

নি¤œ আয়ের মানুষ হিসেবে তার এমন কাজে স্থানীয়রা বেশ প্রশংসা করছেন। ফেইসবুকে তার আইডিতে ছেলে এমন কাজের ছবি আপলোড করায় প্রশংসার বয়ান পাচ্ছেন দূর দূরান্তের অনেকের কাছ থেকে। 

মধুপুরের এক সেনা সদস্য দেশের এক প্রান্তে কর্মরত, সেখান থেকে তিনি প্রশংসা করেছেন। সহিদ মুন্সি এমন প্রশংসায় পথচারীর হাত ধোয়া, যানবাহনে স্প্রে ছিটানোর গতি বাড়িয়ে দিয়েছেন। 

তিনি জানান- আমার এ কাজে যারা করোনা সংকটে সরকারি নির্দেশনা মানছেন না, তাদের কাছে শঙ্কার বার্তা পৌছানো। সারা বিশ্বের খবর সংবলিত পত্রিকা বিলি করে বর্তমান করোনা সংকটের চিত্র একবার পাঠকদের কাছে পৌছে দিচ্ছেন। পরে আবার করোনা ভাইরাস সংক্রমণে আমাদের জন্য হয়ত ভয়াবহতা অপেক্ষা করছে এমন সতর্ক বার্তা পথচারীদের দিয়ে করণীয় বিষয়ে সচেতন করছেন পত্রিকার হকার সহিদ মুন্সি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি