০২:১৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ইউএনও’র খাদ্যসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাসের সংক্রোমন রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার কারণে কর্মহীন হয়ে পড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস। 

মঙ্গলবার দুপুরে ঝাওয়াইল ইউনিয়নের ভেঙ্গুলা এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৬৫ পরিবারে সরেজমিনে গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রীর মধ্যে চাল, ডাল ও আলু বিতরণ করেন তিনি। দেশের এই দূর্যোগ মূহুর্তে ইউএনও’র হাত থেকে এসব খাদ্যসামগ্রী পেয়ে তারা আনন্দ প্রকাশ করেছেন। 

এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইসচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান ও টাঙ্গাইল জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মির্জা আসিফ মাসুদ প্রমূখ।

সরকারের পক্ষ থেকে সারা দেশব্যাপী সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য লোকজনকে ঘরে থাকার আহবান করার কারণে কর্মহীন হয়ে পড়া হত-দরিদ্র ও অসহায় মানুষদের আয়ের কোনো উৎস না থাকায় ইউএনও বিকাশ বিশ্বাস তাদেরকে প্রতিনিয়ত খাদ্যসহায়তা দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সরেজমিনে গিয়ে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি