১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে উৎসবমূখর পরিবেশে নববর্ষ উদ্যাপিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ এপ্রিল ২০১৮ | | ৩৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে উৎসবমূখর পরিবেশে নানা আয়োজনের মধ্যদিয়ে পহেলা বৈশাখ ১৪২৫ বাংলা নববর্ষ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপিত হয়েছে।

কালিহাতী আর এস মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনকে ঘিরে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উৎসুক জনতা বাংলা নববর্ষকে স্বাগত জানাতে উৎসবে মেতে উঠেন। বর্ণিল শাড়ি, পাঞ্জাবি পড়ে ইলিশ পান্তা খেয়ে দিনব্যাপী বর্ষবরণের বিভিন্ন কর্মসূচী পালন করে।

১৪ এপ্রিল শনিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রাটি কালিহাতী আর এস মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূণরায় কালিহাতী আর এস মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে সূধী সমাবেশ, পান্তা উৎসব, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গ্রাম বাংলার ঐতিহ্য হা-ডু-ডু খেলার মধ্যদিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দিনব্যাপী এ বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাফিসা আক্তার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, কালিহাতী আর এস মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান তালুকদারসহ সকল সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ। বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রায় বাংলার ঐতিহ্য ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি, মহিষের গাড়িতে উঠে বিভিন্ন সংগঠনের কর্মীরা বর্ণিল সাজে সজ্জিত হয়ে বাংলা নববর্ষকে বরণ করে নেয়।

বাংলা নববর্ষের সকল অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দর করার লক্ষ্যে কালিহাতী থানা প্রশাসনের পক্ষ থেকে কালিহাতী আর এস মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে একটি কন্ট্রোল রুম বসানো হয়েছিল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি