০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ড্রেন থেকে উদ্ধার নবজাতক উন্নত চিকিৎসার জন্য ঢাকায়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৬ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ড্রেন থেকে উদ্ধার করা নবজাতক ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

রোববার দুপুরে তাকে ঢাকা শিশু হাসপাতালে প্রেরণ করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের তত্ত্বাবধানে শুক্রবার সন্ধ্যা থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছিলো।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নারায়ন চন্দ্র সাহা বলেন, ক্রমেই শিশুটির শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ার কারণে তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। জেলা সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় তাদের এক কর্মকর্তা ও হাসপাতালের দুই কর্মকর্তা ঢাকায় নিয়ে যাওয়া পর্যন্ত তাকে সার্বিক দেখবাল করে।

টাঙ্গাইল সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, রবিবার সকালে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ঢাকা শিশু হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জেলা সমাজসেবা কার্যালয়ের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে। আমি শিশুটির সুস্থ্যতা কামনা করছি।

উল্লেখ্য, ৪ জানুয়ারি শুক্রবার সন্ধ্যার দিকে এক নারী পরিচ্ছন্নতাকর্মী হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের পেছনের ড্রেন থেকে ওই নবজাতককে উদ্ধার করে হাসপাতালে এনে ভর্তি করেন। শিশুটি হাসপাতালের স্পেশাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলো। শিশুটির ওজন হয়েছে মাত্র এক কেজি ৩০০ গ্রাম। এ ধরনের শিশু খুব ঝুঁকিপূর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা স্থানান্তর করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি