০২:২১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে খাদ্য গুদামে খাদ্য শস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২০ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সরাসরি চলতি বোরো মৌসুমের উৎপাদিত ধান-চাল, গমসহ খাদ্য শস্য সংগ্রহ শুরু হয়েছে।

সোমবার (২০মে) দুপুরে খাদ্য গুদাম চত্বরে এই খাদ্য শস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইয়াকুব আলী। আরও অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন,পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, সহকারী কমিশনার(ভূমি)জাকির হোসাইন,রূপালী গ্রুপের চেয়ারম্যান মিলার সালাউদ্দিন সেলিম। 

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমিন,খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমানসহ তালিকাভুক্ত মিলার ও কৃষকগণ উপস্থিত ছিলেন।

এ বছর মধুপুরে সরকার নির্ধারিত ৩২ টাকা কেজি দরে ১ হাজার ৩৫৮ মেট্রিক টন ধান, ৪৫ টাকা কেজি দরে ৬ হাজার ১৩৫ মে. টন সিদ্ধ চাল, ৪৪ টাকা কেজি দরে ৯১৫ মে.টন আতপ চাল এবং ৩৪ টাকা কেজি দরে ৩৬ মে.টন গম কেনা হবে বলে জানান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাকিলা শারমিন জানান, গত ৭ মে থেকে শুরু হওয়া খাদ্য শস্য সংগ্রহের  এ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি