০৪:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিপুল পরিমানের মাদক ও নারীসহ

স্যানডি রেস্টুরেন্টের মালিক আটক, রহস্যজনক ভূমিকায় পুলিশ

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ নভেম্বর ২০১৭ | | ১৭৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে বিপুল পরিমানের মাদকসহ স্যানডি রেস্টুরেন্টের মালিক বাহার ও এক নারীকে আটক নিয়ে রহস্যজনক ভূমিকায় রয়েছে টাঙ্গাইল মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে আকুর টাকুর পাড়াস্থ স্যানডি রেস্টুরেন্টের দ্বিতীয় তলার বাসভবন থেকে বিপুল পরিমানের ইয়াবা ও ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

টাঙ্গাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সালাউদ্দিনসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য এ অভিযান পরিচালনা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কতিপয় ব্যক্তি জানান, বিপুল পরিমানের মাদকসহ আটক স্যানডি রেস্টুরেন্টের পার্টনার মালিক বাহার ইতিপূর্বেও কয়েকবার মাদক নিয়ে টাঙ্গাইলে আটক হলেও অদৃশ্য কারণে বার বার সে ছাড়া পেয়ে যায়। সে মাদক ব্যবসার পাশাপাশি চলতি বছরের শুরুর দিকে আকুর টাকুর পাড়াস্থ মরহুম আব্দুল খালেকের ছেলে রাজিবকে নিয়ে সামুদ্রিক মাছসহ বিভিন্ন ধরনের খাবারের হোটেল স্যানডি রেস্টুরেন্ট চালু করেন।

এ রেস্টুরেন্টের অন্তরালে এ ভবনে দেহ আর মাদক ব্যবসা চলে বলে অভিযোগ রয়েছে।

আটক বাহার কক্সবাজার জেলার বাসিন্দা বলেও জানান তারা।

এমন অভিযোগ পেয়ে বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। বিপুল পরিমানের মাদকসহ বাহার ও এক নারীকে আটক করা হয় এসময়।

তবে এ বারও সে ছাড়া পাওয়ার জন্য মোটা অংকের টাকা উপঢোকন দেয়াসহ ব্যাপকভাবে নানা ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তারা।

টাঙ্গাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সালাউদ্দিন মাদক ও নারীসহ বাহারকে আটক করা কথা স্বীকার করলেও তদন্ত জনিত কারণে মাদকের পরিমান নিয়ে কোন তথ্য এখন দেয়া সম্ভব হচ্ছেনা বলে জানান তিনি।

এ প্রসঙ্গে টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সায়েদুর রহমান আটকের বিষয়টি জানেন বলে স্বীকার করলেও মাদকের পরিমান, আটক ব্যক্তিদের নাম ঠিকানা কিছুই তিনি জানেন না।

এ সকল তথ্য পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সালাউদ্দিন জানেন বলেও জানান তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি