০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

প্রতিবছরের ন্যায় এ বছরও নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে টাঙ্গাইল শহরের ঐতিহ্যবাহী পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০ টা হতে ১২ টা পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণীতে ও ২ টা হতে ৪ টা পর্যন্ত ৭ম, ৮ম ও নবম শ্রেণীর ভর্তি পরীক্ষা অত্র বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এছাড়াও টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ ভেন্যু হিসেবে সকালে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তির পরিক্ষা নেওয়া হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ৬ষ্ঠ শ্রেণীতে ২ হাজার ২৬০ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার ফরম সংগ্রহ করে। ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষায় অংশ নেয় ২ হাজার ১৬৩ জন। ৬ষ্ঠ শ্রেণীতে আসন সংখ্যা রয়েছে ৩৯০টি। এছাড়া ৭ম শ্রেণীতে ২০টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেয় ৪০২ জন, ৮ম শ্রেণীতে ২০টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেয় ১৮৭ জন, ৯ম শ্রেণীতে ২০টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেয় ২৭০ জন।

ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সদরের সহকারী পুলিশ সুপার রাসেল মনির, অত্র বিদ্যালয়ের গর্ভনিং বডির সদস্য ও ভূঞাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, গর্ভনিং বডির সদস্য ও সরকারি সা’দত কলেজের সহকারি অধ্যাপক চিনু রানি বিশ্বাস, প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের, সহকারি প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন প্রমুখ।

প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের বলেন, গত বছরের তুলনায় এবছর আমাদের প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেড়েছে। প্রতিষ্ঠানের লেখা পড়ার মানোন্নয়ন দিন দিন বৃদ্ধি পাওয়ায় আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ক্রমেই বেড়েই চলেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি