১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিখোঁজের ৫ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৩ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিখোঁজের পাঁচদিন পর মো. আবু সামা (৫৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। 

মঙ্গলবার দুপুরে পৌর শহরের চালাষ ভদ্রবাড়ির একটি পরিত্যাক্ত ডোবায় লাশটি পাওয়া যায়। 

নিহত ব্যক্তি মো. আবু সামা পৌর শহরের চালাষ উত্তরপাড়া (ভদ্রবাড়ি) এলাকার মো. হানিফের ছেলে। এর আগে গত বৃহস্পতিবার থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি দীর্ঘদিন যাবত মানসিক রোগে আক্রান্ত ছিলেন।

নিহতের ছেলে মো. আল-আমিন ও স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। পাঁচ-দিনে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যাচ্ছিল না। দুপুরে স্থানীয় ডোবায় লাশটি ভাসমান অবস্থায় দেখে ধনবাড়ী থানা-পুলিশকে খবর দেয়। পরে থানা-পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাত হোসেন। তিনি বলেন, ‘‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।’’

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি