০২:১৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

আমি আওয়ামী লীগের বাইরের কেউ নই-লতিফ সিদ্দিকী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৭ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন “আমি আওয়ামী লীগের বাইরের কেউ নই। আমি কালিহাতীতে নির্বাচনে এসেছি বিপদগামী নৌকার মাঝি থেকে জননেত্রী শেখ হাসিনার নৌকাকে রক্ষা করার জন্য। কালিহাতীর মানুষ আমাকে ব্যাপকভাবে সারা দিয়েছেন। কালিহাতীর মানুষের ভালবাসায় আমি সিক্ত। কালিহাতীর মানুষের প্রতিটা বিপদে আপদে পাশে দাঁড়িয়েছি। আমি যদি এমপি থাকতাম তাহলে পুলিশ পাখির মত গুলিকরে চারজন মানুষকে হত্যা করতে পারতো না।

শুক্রবার বিকালে কালিহাতীর ইছাপুর শেরেবাংলা উচ্চ বিদ্যালয় মাঠে লতিফ সিদ্দিকী মতবিনিময় সভায় এসব কথা বলেন।

সভায় হাসমত আলী চেয়ারম্যান তার কর্মী, সমর্থক ও শুভাকাঙ্খীদের নিয়ে লতিফ সিদ্দিকীকে নির্বাচনে সমর্থন জানান।

এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, নাগবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা ইসলাম ডনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি