১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অবৈধ দোকান উচ্ছেদে অভিযান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৪ ডিসেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সবচেয়ে বড় সব্জির পাইকারী বাজার পার্ক বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে প্রায় অর্ধশত অবৈধ দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। 

মঙ্গলবার (৪ ডিসেম্বর) ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকারের নেতৃত্বে জেলা প্রশাসনের সহযোগিতায় এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুখময় সরকার বলেন, সরকারের নির্দেশক্রমে টাঙ্গাইলের পার্ক বাজারে যে সব অবৈধ দোকান রয়েছে সেগুলোর মালিকদেরকে আমরা ৪-৫ বার লিগ্যাল নোটিশ দিয়েছি। বার বার লিগ্যাল নোটিশ দেয়ার পরেও তারা অবৈধ দোকানগুলো সরিয়ে নেয়নি। বাধ্য হয়ে মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, পার্কবাজার ছাড়াও টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের টিম উচ্ছেদ অভিযান পরিচালনা করে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে এসব কতিপয় ব্যক্তি রাজনৈতিক ছত্রছায়ায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণ করে ব্যবসা করছিল। বার বার লিগ্যাল নোটিশ দেওয়া সত্বেও প্রভাবশালীদের কারণে তাদের উচ্ছেদ করা যাচ্ছিল না। ফলে সরকার লাখ লাখ টাকা রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছিল। স্থানীয় জনগন সরকারের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি