০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি সিআরসির আয়োজনে ঈদ উপহার সামগ্রী বিতরণ

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১০ এপ্রিল ২০২৩ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ১১০ জন পথ শিশুর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছে কাম ফর রোড চাইল্ড (সিআরসি)। সোমবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের পাশে ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসুচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন।

উদ্বোধনকালে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন বলেন, ঈদ মানে আনন্দ, নিজেরা কষ্ট করে টাকা তুলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া সিআরসির এমন উদ্যোগ প্রশংসনীয়। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম একটিভিটির প্রয়োজন রয়েছে, পড়াশোনার পরবর্তী চাকুরী জীবনে এর গুরুত্ব রয়েছে।

এসময় বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ইকবাল মাহমুদ, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মাহবুবুল হক, শেখ রাসেল হল প্রভোস্ট প্রফেসর ড. মোহাম্মদ ইদ্রিস আলী, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোঃ আজিজুল হক, প্রক্টর প্রফেসর ড. মীর মোঃ মোজাম্মেল হক, সিআরসি এর উপদেষ্টা প্রফেসর ড. মোঃ মাসুদার রহমান, ড. মোঃ খাইরুল ইসলাম, শাকিল মাহমুদ শাওন ও মুনমুন বিনতে আজিজ, সভাপতি মোঃ নাঈম উল জান্নাত, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাকিলসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি