০২:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে সংবাদ সম্মেলন

পুলিশকে টাকা না দেয়ায় মিথ্যা প্রতিবেদন দেয়ার অভিযোগ আওয়ামীলীগ নেতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৫ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও তার দুই ছেলের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার ( ৫ আগস্ট) দুপুরে উপজেলার মাটিকাটা বাজারের আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন উপজেলা নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জুরান মন্ডল।

আওয়ামী লীগ নেতা জুরান মন্ডল বলেন, কয়েক মাস আগে বালু ব্যবসায়ী মুসলিম উদ্দিন ও তার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে বালুর ঘাট দখল করতে গিয়েছিল। এসময় স্থানীয় হিসেবে আমরা সেখানে উপস্থিত থাকায় তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা চালায়। এতে আমিসহ দুই ছেলে শুভ ও সুমন গুরুত্বর আহত হলে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এতে আমার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। এই ঘটনায় মুসলিম উদ্দিন, মমিন সরকার, মোন্নাফসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার করার পর প্রতিপক্ষরাও আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।

তিনি আরো বলেন, আমাদের বিরুদ্ধে করা মামলায় থানা পুলিশ আদালতে সঠিক প্রতিবেদন দাখিল করে। কিন্তু পরবর্তিতে বাদীপক্ষ আদালতে নারাজি দিলে তদন্তের দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেসটিগেশন (পিবিআই)। পরে পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা আনিস টাকা দাবী করে। কিন্তু টাকা না দেয়ায় একতরফাভাবে বাদীর পক্ষে প্রতিবেদন দাখিল করে। মুসলিমের বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। এরপরও ওয়ারেন্ট থাকার পরও মুসলিম গত বৃহস্পতিবার মিথ্যা অভিযোগ এনে টাঙ্গাইল প্রেসক্লাবে আমার ও দুই ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে।

আওয়ামী লীগ নেতা বলেন, নিকরাইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানে পক্ষে নির্বাচন করায় টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার বিএনপির কিছু নেতাদের দিয়ে মিথ্যা মামলা হামলা করছে। এছাড়া প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে।

এবিষয়ে মুসলিম উদ্দিন বলেন, আমার বালুর ঘাট দখল করে বালু বিক্রি করেছে তারা। এছাড়া উল্টো তিনি আমাদের বিরুদ্ধে মামলা করেছে। তার অভিযোগগুলো মিথ্যা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি