০১:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নৌকার মাঝি ছানোয়ার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৬ নভেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

অবশেষে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে টাঙ্গাইল-৫ (সদর) আসনে মনোনীত প্রার্থীর চিঠি হাতে পেয়ে নৌকার মাঝি হলেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব মোঃ  ছানোয়ার হোসেন।

এলাকায় জনপ্রিয়তা এবং জনমত জরীপের ভিত্তিতে অবশেষে তিনি দ্বিতীয় বারের মত দলীয় টিকিট পেলেন বলে জানা গেছে।

২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা মার্কায় বিজয়ী হয়ে ২৯ জানুয়ারি প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নেন আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে সূচকে অগ্রগতি, সাফল্য আর উন্নয়নের ফানুস উড়িয়েই টানা দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার।

আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য ছানোয়ার হোসেন এর নেতৃত্বে টাঙ্গাইল সদর উপজেলায় প্রতিটি ইউনিয়নে অভাবনীয় উন্নয়ন হয়েছে বলেও দাবি করেছেন তার সমর্থকরা। তাদের দাবী, প্রতিটি উন্নয়ন আজ দৃশ্যমান এবং সকলে কাছে প্রশংসিত হয়েছে। 

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে টাঙ্গাইল সদর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এমনটাই প্রত্যাশা তার সমর্থকদের।

নবম সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে জয়লাভ করেছিলেন জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য আবুল কাশেম। ঋণ খেলাপী হয়ে তিনি সে সময় সংসদ সদস্য পদ হারান। সে থেকেই জাতীয় পার্টির টাঙ্গাইল-৫ (সদর) টি পুনরায় ফিরে পেতে চেষ্টা করছে।

টাঙ্গাইল-৫ সদর আসনে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৬৫২ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮৮ হাজার ৫০৪ এবং পুরুষ ভোটার ১ লাখ ৮৬ হাজার ১৪৮ জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি