১২:৪৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিয়ের ১৪ দিনের মাথায় অটোচালকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২০ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে বিয়ের মাত্র ১৪ দিনের মাথায় ব্যাটারি চালিত অটো চালক শফিকুল ইসলামের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার উপজেলার বিলাশপুর কুইচামারা ব্রিজের নিচ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত শফিকুল ইসলাম উপজেলার বিলাশপুর গ্রামের নাজমুল হকের ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে ধনবাড়ী নান্দিনা সড়কের বিলাশপুর কুইচামারা ব্রিজের নিচ এলাকাবাসী ব্যাটারি চালিত অটো চালক শফিকুল ইসলামের ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। এ সময় লাশের সাথে তার অটোচার্জার রশি দিয়ে বাধা অবস্থায় ছিল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বলে পুলিশের ধারণা। 

এ ব্যাপারে ধনবাড়ী থানার উপ-পরিদর্শক ফরহাদ হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে ধনবাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত ব্যক্তি মাত্র ১৪ দিন আগে প¦ার্শবর্তী গোপালপুর উপজেলার নলিন গ্রামে মামাতো বোনকে বিয়ে করেছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর বিষয়টি জানা যাবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি