১১:৪৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে রমজান আলী হত্যা মামলার ১ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাংগাইল গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়খালী গ্রামের রমজান আলী হত্যার মামলার এক আসামীকে গ্রেফতার করেছে গোপালপুর থানা পুলিশ। গোপালপুর থানার এস আই মিজানুর রহমান একথা জানান। গ্রেফতারকৃত আসামী হলেন ,জোত আতাউল্যা গ্রামের মোঃ বাহাজ উদ্দিনের ছেলে সুরুজ্জামান ওরফে সুরুজ।

৭ মে রবিবার সকালে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার চন্দ্রা বাসষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

এস আই মিজানুর রহমান জানান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কাইয়ুম খান সিদ্দিকী এর নেতৃত্বে এস আই (নিঃ) মিজানুর রহমান ও ফোর্সদের সহায়তায় তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আসামীকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। আটককৃত সুরুজ্জামান ওরফে সরুজ এজাহার ভুক্ত আসামী। তাকে আদালতে হাজির করলে কোট তাহাকে জেল হাজতে প্রেরন করে ।

উল্লেখ্য গত ২৮ শে এপিল রমজান সহ কয়েকজন লোক জোত আতাউল্লা গ্রামে বিকেলে বেড়াতে গেলে ওই গ্রামের লোকজন খানাপাড়া গ্রামের মানুষভেবে অজ্ঞাত কয়েকজন লোক তাদেরকে অর্তকিতভাবে হামলা করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার প্রথমে গোপালপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো সেখান থেকে আরো উন্নত চিকিৎসার জন্য ঢাকা বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ বিষয়ে নিহতের বড় ভাই শাহীন বাদী হয়ে ১৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি