১০:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

স্যাটেলাইট টেলিভিশনের এক্সপার্টদের সাথে বংশাই টেলিভিশনের মতবিনিময়

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৪ জুন ২০১৬ | | ৩১৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের প্রথম ও একমাত্র কমিউনিটি ভিত্তিক ২৪ ঘন্টার সংবাদ চ্যানেল (আইপি) বংশাই টেলিভিশনের উদ্যেক্তা ও বোর্ড অব ডিরেক্টরসদের সাথে দেশের কয়েকটি স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত বিভিন্ন পর্যায়ের এক্সপার্টদের কারিগরী বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের সবুর খান টাওয়ারের স্বপ্নীল ফাস্ট ফুডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বংশাই টেলিভিশনের উদ্যেক্তা ও বংশাই কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপু আহম্মেদের সঞ্চালনায় টেলিভিশনের বোর্ড অব ডিরেক্টরর্স এর চেয়ারম্যান পলাশ আল মাসুদ, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান খান বিপ্লব, পরিচালক শামিম আল মামুনসহ দেশের জনপ্রিয় সংবাদ ভিত্তিক টেলিভিশন চ্যানেল ২৪, যমুনা টেলিভিশন, নিউজ ২৪ ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভিডিও এডিটিং, প্রমো, কারিগরিসহ বিভিন্ন বিভাগের ১০ জন এক্সপার্ট অংশ নেয়।

এসময় তারা বংশাই টেলিভিশনের উদ্যেক্তাদের কাছ থেকে টেলিভিশনের নানা পরিকল্পনা শুনেন এবং বর্তমান সময় ও ভবিষ্যতে আইপি টেলিভিশনের অবস্থান নিয়েও খোলামেলা আলোচনা করেন। এছাড়া তারা বংশাই টেলিভিশনের আনুষ্ঠানিক সম্প্রচারে আসার পূর্বে পাক-প্রস্তুতি ও প্রস্তুতি নিয়েও মত বিনিময় এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করেন।

মতবিনিময় সভায় দেশের জনপ্রিয় চারটি সংবাদ ভিত্তিক টেলিভিশন এর এক্সপার্টবৃন্দ ব্যক্তিগত অবস্থান থেকে বংশাই টেলিভিশনকে সার্বিক ভাবে সহযোগিতার আশ্বাসসহ নানা দিকনির্দেশনা প্রদান করে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি