০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৯৮০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নয় হাজার আটশ’ পিস ইয়াবাসহ দ্বিন ইসলাম (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। 

টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে নয় হাজার আটশ’ পিস ইয়াবা, একটি মোবাইল ও  নগদ পাঁচ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দ্বিন ইসলাম (৪৫) রাজশাহীর সাদিপুর এলাকার মৃত. নুর ইসলামের ছেলে।

শুক্রবার দুপুরে র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

র‌্যাব জানায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব রাবনা বাইপাস ইন্ট্রাকো সিএনজি পাম্পের সামনে অভিযান চালায়। এ সময় নয় হাজার আটশ’ পিস ইয়াব ও নগদ টাকাসহ মাদক ব্যবসায়ী দ্বিন ইসলামকে গ্রেফতার করা হয়। 

এ ব্যাপারে থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি