১০:০৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

জিসানের শাকিব খান এর দাম ১৩ লাখ

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩০ জুন ২০২১ | |
আসন্ন কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত ষাঁড় শাকিব খান এর সাথে মালিক জোবায়ের ইসলাম জিসান। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে সারা দেশের মত টাঙ্গাইলেও ছোট বড় খামারে লালন পালন হয়েছে গরু, ছাগল, মহিষ আর ভেড়া। এর মধ্যে একটি টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের কলেজছাত্র ও তরুণ উদ্যোক্তা জোবায়ের ইসলাম জিসানের খামার। ২৫টি ষাঁড় ও গাভি রয়েছে এই খামারে। 

আসন্ন কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত রয়েছে এই খামারের ৬টি ষাঁড়। যার মধ্যে অন্যতম ষাঁড় শাকিব খান। এরই মধ্যে সাত ফুট উচ্চতা আর  ৩১ মণ ওজনের ওই শাকিব খানের দাম হাঁকানো হচ্ছে ১৩ লাখ টাকা।

জানা যায়, দুই বছর সাত মাস আগে তরুণ উদ্যোক্তা জোবায়ের ইসলাম জিসানের খামারেই জন্ম হয় শাকিব খানের। শান্ত প্রকৃতি ও সাদা রঙের হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘শাকিব খান’। শাকিব খান লম্বায় সাত ফিট। ওজন প্রায় ৩১ মণ। বয়স দুই বছর সাত মাস। 

ফ্রিজিয়াম জাতের ষাঁড় গরু শাকিব খান। ষাঁড়টির নাম শাকিব খান আর বেশি বড় হওয়ায় আগ্রহ নিয়ে তাকে দেখতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এসে ভিড় করছেন। মাঝে মধ্যে ক্রেতারাও আসছেন ষঁাঁড়টি কিনতে। 

খামারী জিসান এই ষাঁড়টির দাম হাঁকাচ্ছেন ১৩ লাখ টাকা। এরই মধ্যে কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে তাকে। এবার কোরবানির ঈদে শাকিব খানই এই উপজেলার মধ্যে সবচেয়ে বড় গরু বলে দাবি খামারীর।

শাকিব খানের মালিক জোবায়ের ইসলাম জিসান বলেন, ষাঁড়টি দেখতে সাদা। ষাঁড়টি খুবই শান্ত প্রকৃতির। উপজেলা প্রাণিসম্পদ দফতরের পরামর্শক্রমে ও কোনও ক্ষতিকর ওষুধ ব্যবহার ছাড়াই সম্পূর্ণ দেশীয় খাবার খাইয়ে গরুটিকে লালন-পালন করেছি। এখন ষাঁড়টির ওজন হয়েছে প্রায় ৩১মণ। ষাঁড়টির দাম চাচ্ছি ১৩ লাখ টাকা, তবে আলোচনা সাপেক্ষে কিছু কম টাকায়ও বিক্রি করতে পারি।

তিনি বলেন, ২০১৭ সালের শেষের দিকে তিনটি গাভি দিয়ে খামারটি শুরু করি। বর্তমানে আমার খামারে রয়েছে ২৫টি ষাঁড় আর গাভি। এর মধ্যে ৬ টি ষাঁড় এবার কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। খামারে শাকিব খান ছাড়াও প্রায় একই ওজনের আরও একটি ষাঁড় রয়েছে। তার নাম রাখা হয়েছে ডিপজল। ডিপজল দেখতে কালো। ষাঁড় দুইটির জন্মের পরপরই খামারের ম্যানেজার তাদের নাম রাখে শাকিব খান আর ডিপজল। আমার অবর্তমানে বাবা শফিকুল ইসলাম খামারটি দেখাশোনা করেন। এছাড়াও খামারে একজন কর্মচারি রয়েছে।

বাসাইল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রৌশনী আকতার বলেন, জিসানের খামারে দেশীয় খাবার খাইয়ে ষাঁড়টিকে লালন-পালন করা হচ্ছে। আমরা নিয়মিত ষাঁড়টিকে দেখাশোনা করছি। উপজেলায় আমার দেখা এই ষাঁড়টিই সবচেয়ে বড়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি