১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০ এর খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে টাঙ্গাইল স্টেডিয়ামে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০ এর খেলোয়াড়দের ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে এ ড্রাফট অনুষ্ঠিত হয়। প্রথমে নিলামের মাধ্যমে আইকন খেলোয়াড়দের মধ্য থেকে একজন করে খেলোয়াড়কে প্রতিটি দল কিনে নেয়। আইকন খেলোয়াড়দের মধ্যে মেহেদী মারুফকে ভিপি জোয়াহের ভাইকিংস টাঙ্গাইল, নাজমুল হাসান মিলনকে লিজেন্ডস অব টাঙ্গাইল, জয়রাজ শেখ ইমনকে টাঙ্গাইল স্টারস, আরিফ হোসেন মুনকে টাঙ্গাইল সুপার ব্লাস্টারস, নাজমুল হোসেন দিপুকে হ্যাবিট গ্ল্যাডিয়েটরস টাঙ্গাইল ও আসিফ হুমায়ুন রিমনকে ইস্টবেঙ্গল টাঙ্গাইল কিনে নেয়। 

চারটি ক্যাটাগরিতে ভাগ হয়ে নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম ডাকেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক মো. আরাফাত রহমান। এ সময় টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলাসহ সব খেলোয়াড় ও দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট আয়োজকরা জানান, টুর্নামেন্টে মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি দল ১৫ জন করে খেলোয়াড় নিলামের মাধ্যমে দলভুক্ত করে। বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট-২০ আগামী ১০ ডিসেম্বর টাঙ্গাইল স্টেডিয়ামে উদ্বোধন করা হবে। এ উপলক্ষে আগামী ৮ ডিসেম্বর শহরে র‌্যালি বের করা হবে। টুর্নামেন্টে টাঙ্গাইল জেলার বাইরের কোন খেলোয়াড় খেলতে পারবে না। প্রত্যেক দলের সাথে খেলা হবে। তারপর সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুটি দল ফাইনালে খেলবে। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি