১২:৪৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাকা নিয়ে বিরোধ

স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে স্ত্রী আনোয়ারা বেগমকে (৫০) কুপিয়ে খুন করে স্বামী লাল মিয়া (৫৫) আত্মহত্যা করেছেন। 

উপজেলার আউলিয়াবাদ এলাকায় সোমবার দিবাগত রাত ৮ টার দিকে মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম আউলিয়াবাদ গ্রামের খোরশেদ আলীর মেয়ে ও  লাল মিয়া একই এলাকার মৃত চান মামুদের ছেলে।

জানা যায়, নিহতদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মেঝ ছেলে আমিনুর কাতার ও ছোট ছেলে আনোয়ার সৌদী আরব প্রবাসী। বিদেশ থেকে ছেলেরা মায়ের নামে টাকা পাঠান। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন যাবত কলহ চলছিল। সোমবার রাতে নিজ ঘরের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে লাল মামুদ দা দিয়ে আনোয়ারা বেগমকে কুপিয়ে খুন করেন। পরে নিজেও ঘরের ধর্ণার সাথে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেন।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘরের বেড়া কেটে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। লাশের ময়না তদন্ত ও আরো খবর নিয়ে প্রকৃত কারণ জানা যাবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি