১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে যুবলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২১ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সভাপতি ও সড়ক ও যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদেরকে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে কালিহাতী উপজেলা আওয়ামী যুবলীগ।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী এবং কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম এর নির্দেশে এ আনন্দ মিছিলটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ অজয় কুমার দে লিটন, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি নুরুন্নবী সরকার, সিনিয়র সহ- সভাপতি সেলিম শিকদার, সহ-সভাপতি পরিতোষ সেন, রিফাত আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক সুশান্ত ঘোষ, অর্থবিষয়ক সম্পাদক সেলিম সওদাগর, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান তুহিন ও ছাত্রলীগ নেতা সাহেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি