১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গড়বিলের নামে ভূয়াবিল বন্ধের দাবিতে এলেঙ্গাতে বিক্ষোভ

এম আর মিল্টন | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ জুন ২০১৬ | | ৮১
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌরশহর এলেঙ্গাতে বিদ্যুতের গড়বিলের নামে ভূয়াবিল বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুত সংযোগের দাবিতে বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ সমাবেশ করছে সর্বস্তরের সাধারণ মানুষ।

কালিহাতী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ আনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে এলেঙ্গা শামসুল হক কলেজ মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন এলেঙ্গা বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি মোতালেব সিকদার, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সরকার, এলেঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান মোল্লা, বাজার বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক দুলাল হোসেন প্রমূখ।

এসময় এলেঙ্গার বিভিন্ন সংগঠনের নেত্রবৃন্দ, স্কুল-কলেজের শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার সহ¯্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গড়বিলের নামে এলেঙ্গা অঞ্চলে যারা দায়িত্বে আছেন তারা তাদের ইচ্ছেমত ভূয়াবিল করেন। যাদের বিল ৩০০-৫০০ টাকার মধ্যে ছিল তাদের বিল হঠাৎ করেই তারা তিন-চার গুণ বাড়িয়ে বিল করেছেন। এতে সাধারণ মানুষ অনেক বিপাকে পড়েছেন।

তারা আরো জানান, সাহেব আলী নামে এক ব্যক্তি টিভি আর একটি লাইট চালান তার বিল এসেছে চার মাসে সাত চল্লিশ হাজার পাঁচশত আটান্ন টাকা।

এসময় টাঙ্গাইলের পিডিবি’র কর্মকর্তারা বিক্ষোভকারীদের আশ্বাস প্রদান করে বলেন, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি