১১:২৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অধ্যাপক ড. আমির হোসেন খানের মৃত্যুতে মাভাবিপ্রবি পরিবারের শোক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এর রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য বিশিষ্ট পদার্থবিজ্ঞানী, শিক্ষাবিদ ও লেখক অধ্যাপক ড. আমির হোসেন খান (৮০) হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৪ মার্চ ২০২৪) সকাল ৭টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন গভীর শোক প্রকাশ করেন।

তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার তাওফিক দানের জন্য পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করেন। 

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও ট্রেজারার প্রফেসর ড. মো: সিরাজুল ইসলামের পক্ষ থেকেও পৃথকভাবে শোক জানানো হয়।

উল্লেখ্য, অধ্যাপক ড. আমির হোসেন খান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন। ১৯৯৯ সালে তিনি বিশ্ববিদ্যালয়টির ছাত্র কল্যাণ ও কাউন্সেলিং কেন্দ্রের পরিচালক নিযুক্ত হন।

২০০৯ সালের ২৩ নভেম্বর তাকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত করা হয়। ২০১৩ সালের ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। উচ্চমাধ্যমিক স্তরের পদার্থবিজ্ঞান পাঠ্যপুস্তক রচনা করে তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। তিনি দীর্ঘ সময় মাভাবিপ্রবির রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমৃত্যু শিক্ষা ও গবেষনায় অবদান রেখে গেছেন। তাঁর মৃত্যুতে মাভাবিপ্রবি পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি