০১:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৪র্থ শ্রেণীর ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেকের বিরুদ্ধে ওই স্কুলের ৪র্থ শ্রেণীর এক স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় কোনো বিচার না পেয়ে অবশেষে ওই স্কুল ছাত্রীর পরিবার রোববার (০৭ এপ্রিল) দুপুরে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত আব্দুল খালেক উপজেলার ফলদা (চন্ডিপুর) গ্রামের বাসিন্দা।

শ্লীলতাহানি শিকার ওই ছাত্রীর মা ও ভাবী জানান, উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল অর্জুনা ইউনিয়নের বাসুদেবকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে গত (০১ এপ্রিল) সোমবার দুপুরে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ খালেক ডেকে নির্জন কক্ষে নিয়ে কু-প্রস্তাব দেয়, এতে ওই ছাত্রী বাইরে বের হতে চাইলে তাকে জরিয়ে ধরেন এবং বুকে ও আপত্তিকর অঙ্গে হাত দেয়। এসময় ছাত্রী চিৎকার করতে চাইলে বাঁধা দিয়ে ওই শিক্ষক কুরুচিকর কথা বলেন। এক পর্যায়ে চিৎকার দিলে তাকে ছেড়ে দেয় ওই লম্পট শিক্ষক।

শিক্ষক আব্দুল খালেকের রোষানলে থেকে বেরিয়ে ছাত্রীটি আর ক্লাসে না গিয়ে কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মা ও ভাবীর কাছে ঘটনাটি জানান। পরে বিষয়টি স্থানীয় মাতাব্বর ও স্কুল ম্যানেজিং কমিটির কাছে জানালেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

অভিযোগ আছে, এর আগেও শিক্ষক আব্দুল খালেক ভূঞাপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত থাকা অবস্থায় সহকর্মী শিক্ষিকাদের প্রতি আপত্তিকর মন্তব্য করেন। পরে সেটি জানাজানি হলে তদন্তের মাধ্যমে খালেককে দোষী সাব্যস্ত করে পানিশমেন্ট হিসেবে চর বাসুদেবকোল স্কুলে বদলি করা হয়। আবার এখানে যোগদান করে তার কুরুচিপূর্ণ চরিত্রের বহিঃপ্রকাশ ঘটান চতুর্থ শ্রেণীর ওই শিক্ষার্থীর ওপর।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল খালেক সরকার জানান, মেয়েটির পরিবার এ বিষয়ে অভিযোগ করেছিল। প্রাথমিকভাবে মনে হয়েছে ঘটনাটি সত্য, আমি এর দৃষ্টান্তমূলক বিচার চাই।

তবে এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল খালেকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, তার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা, তিনি ষড়যন্ত্রের শিকার।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে এ ঘটনায় একটি মামলা করেছে ওই স্কুলছাত্রীর পরিবার। অভিযুক্ত শিক্ষককে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি