১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ভ‚ঞাপুরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদ্যাপন পরিষদের উদ্যোগে শোভাযাত্রীটি উপজেলা পরিষদ হতে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঘোষপাড়া শিবমন্দিরে গিয়ে শেষ হয়। 

এর আগে শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

শ্রীকৃষ্ণের উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, প্রেসক্লাব সভাপতি আসাদুল ইসলাম বাবুল, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহআলম প্রামানিক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বাবুল নিখিল চন্দ্র বসাক, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাবেক সভাপতি সুবোধ দত্ত, প্রেসক্লাব সম্পাদক আখতার হোসেন খান, সাংবাদিক অভিজিৎ ঘোষ, শিক্ষক সুভাষ পাল, তাপস নারায়ন দে সরকার, রমা রানী ভৌমিক, মুক্তি রানী ভট্টচার্য্য, হিন্দু নেতা, বসু তরুনী দাস, গৌর চন্দ্র হালদার প্রমুখ। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মন্দির/নাটমন্দির কমিটির নেতৃবৃন্দসহ সকল সম্প্রদায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি