১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কানাডিয়ান শিক্ষা বৃত্তি পেল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৫ শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

কানাডা বাংলাদেশ এডুকেশন ট্রাস্ট (সিবিইটি) এর শিক্ষা বৃত্তি পেল টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের কলেজ শাখার পাঁচজন শিক্ষার্থী।

রোববার সকালে প্রতিষ্ঠানের হল রুমে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞা বৃত্তিপ্রাপ্ত পাঁচ শিক্ষার্থীর প্রতিজনকে প্রথম কিস্তির পাঁচ হাজার টাকার চেক তুলে দেন। 

বৃত্তিপ্রাপ্তরা সবাই উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী। তারা হলো, বিজ্ঞান বিভাগের সুমাইয়া আক্তার, মানবিক বিভাগের খাদিজা আক্তার, কবিতা আক্তার, লামিয়া আক্তার। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আব্দুল বাসেত মিঞা বলেন, সমৃদ্ধ জাতি গঠনের জন্য শিক্ষার্থীদের শুধু ভালো ফল অর্জন করলে চলবে না। তাদের মানবিক মূল্যবোধসম্পন্ন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের নিরলস কাজ করতে হবে। মনে রাখতে হবে আজকের শিক্ষার্থীরা আগামীদিনের স্বপ্ন বাস্তবায়নের কারিগর। 

তিনি করোনার এই সময়ে সবাইকে সতর্ক থাকতে ও স্বাথ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন। তিনি ছাত্রীদের নিজ বাসায় অবস্থান করে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে বলেন এবং নিয়মিত টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের ফেসবুক পেজে এবং টাঙ্গাইল অনলাইল স্কুল লাইভ ক্লাস দেখার পরামর্শ দেন।

এসময় উপস্থিত ছিলেন কলেজ শাখার প্রভাষক হেলাল উদ্দিন, রফিকুল ইসলাম, মফিজুল হক ও আরিফুল ইসলাম। স্কুল শাখার শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল হালিম মিয়া, আবু আয়ুব, নজরুল ইসলাম, ও সাইদুর রহমান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি